*বাইজিদ মন্ডল* "মশা যাক, মানুষ থাক মশা মারুন, ডেঙ্গু রুখুন, সুস্থ থাকুন ডেঙ্গুর হাত থেকে বাঁচতে, এডিস মশা ধ্বংস করুন জল শূন্য করে এডিস মশা মারুন" ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর এর এক নম্বর ব্লকের প্রত্যন্ত জঙ্গলমহল এলাকা ঝাউরিতে পিছিয়ে পড়া অধিবাসী তথা লোধা সবর পরিবার গুলোতে ডেঙ্গু সচেতনতার মাধ্যমে ৫০ টি পরিবারকে একটি করে মশারি প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন নজির সৃষ্টি করল। এই বাস্তবতাকে সামনে রেখেই জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকায় মানবতার সেবা করে চলেছে সোনার তরী চ্যারিটেবল ট্রাস্ট। সত্য ও সততার পথে থেকে তারা দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। ট্রাস্টের সম্পাদক ও সমাজসেবক শ্রীকান্ত বধুক এবং ঝাড়গ্রাম জেলার উপদেষ্টা, সমাজসেবক শিক্ষক বিশ্বদীপ মুরমু জানান,সজাগ থাকুন বছরভর জানুয়ারি থেকে ডিসেম্বর ডেঙ্গু ভয়ের কারণ নয়, সচেতনতাই প্রতিকার। দিনে ঘুমানোর সময় মশারি টাঙান, ডেঙ্গু থেকে বাঁচুন" উনারা আরো জানান, শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল,ডাবের জল, ফলের রস ও ওরস্যালাইন পান করুন। প্রচুর পরিমাণে বিশ্রাম নিন এবং সহজপাচ্য পুষ্টিকর খাবার খান জ্বর ও ব্যথার জন্য শুধুমাত্র প্যারাসিটামল(অ্যাসিটামিনোফেন) সেবন করুন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ব্যথানাশক ওষুধ সেবন করবেন না। এতে রক্তপাতের ঝুঁকি বাড়ে এবং গ্রামীণ হসপিটালে যোগাযোগ করবেন। উপস্থিত ছিলেন সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট এর সম্পাদক শ্রীকান্ত বধুক ও ঝাড়গ্রাম জেলার উপদেষ্টা সমাজসেবী শিক্ষক বিশ্বদীপ মুরমু ও সদস্য ডক্টর বীরেন মান্ডি। এই সংগঠনের নতুন প্রজেক্ট হলো এক টাকার স্বাস্থ্যতরী ও এক টাকার আলোরতরী। গ্রামের মানুষজন এইরকম প্রোগ্রাম দেখে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে এরকম কোন প্রোগ্রাম হয়নি গ্রামবাসী বৃন্দ জানিয়েছেন।