
এমডি রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রত্যন্ত দরগাঁজল গ্রামে নতুন আশার আলো জ্বাললো “আদিবাসী সাইনিং ইস্টার স্কুল”। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বপ্নের এই পাঠশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এক উৎসবমুখর পরিবেশে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আদিবাসী অধ্যুষিত দরগাঁজল পাড়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠশালার উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। তিনি তার বক্তব্যে বলেন,
“এই পাঠশালা শুধু শিক্ষার আলোই ছড়াবে না,বরং সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাবে।”তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে,এই উদ্যোগ শিশুদের ঝরে পড়া রোধ করবে,চরিত্র গঠনে সহায়তা করবে এবং বাল্যবিবাহ,মাদক ও সহিংসতামুক্ত একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
🌿 উদ্যোগের পেছনের মানুষজন
এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন করেছে সাঁওতাল কমিউনিটি সংগঠন। সংগঠনের সমন্বয়ে স্কুলটি পরিচালিত হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা.সনাতন মুর্মু (যুক্তরাষ্ট্র প্রবাসী) ডা.সোলেমান মার্ডি (পাঁচবিবি)
জোসেফ হাসদা (ঢাকা) প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক লুসি চড়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবক লুসি চড়ে। অনুষ্ঠানে আরও যারা ছিলেন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রাম প্রধান
সিভেস্টার চড়ে (প্রয়াগপুর) বিট কর্মকর্তা আইয়ুব আলী দৈনিক সময়ের আলোচিত বার্তার প্রকাশক ও সম্পাদক আসাদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিশুদের মুখে হাসি
অনুষ্ঠান শেষে প্রায় ৪০ জন শিক্ষার্থীর মাঝে কলম,চকলেটসহ বিভিন্ন উপহার বিতরণ করা হয়। এতে শিশুদের মাঝে ছিল উচ্ছ্বাস আর আনন্দের ছোঁয়া।
ভবিষ্যতের অঙ্গীকার চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুলটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। প্রত্যন্ত গ্রামের এই ছোট্ট পাঠশালাই হয়ে উঠতে পারে বড় স্বপ্নের ভিত্তি—যেখান থেকে গড়ে উঠবে শিক্ষিত,সচেতন ও মানবিক এক নতুন প্রজন্ম দরগাঁজলের এই উদ্যোগ প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও আন্তরিকতা থাকলে সমাজের প্রান্তিক শিশুদের জীবনেও পরিবর্তনের আলো পৌঁছে দেওয়া সম্ভব। 🌱