1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধি লঙ্ঘন করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো সাপাহারে তেলের দীর্ঘ লাইনে তৃষ্ণার্তদের মাঝে পাম্প কর্তৃপক্ষের সরবত ও শুকনা খাবার বিতরণ পরিকল্পিত হামলা নাকি ডাকাতি? শিবগঞ্জে বৃদ্ধার গলা কাটা লাশ আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,  নিহত স্বামী স্ত্রী আহত আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চৈত্রের দাবদাহে পুড়ছে দেশ,সামনে তীব্র তাপপ্রবাহ ও কাল বৈশাখীর আশঙ্কা দিনাজপুর হিলিতে ধর্ষণ মামলায় প্রাণিসম্পদ কর্মকর্তা আটক: অতীতের বিতর্কও আলোচনায় বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে মাধবপুরের সোনাই আশ্রয় প্রকল্পে পানির জন্য হাহাকার, শৌচাগার সংকটে চরম দুর্ভোগে ২০টি পরিবার।

ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,  নিহত স্বামী স্ত্রী আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিল্লাল হুসাইন।। ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে এক যুবক নিহত এবং স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা৩০ মিনিটের দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিশাল ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের এমদাদুলের ছেলে। তিনি নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ী বেনেয়ালী জফর নগর গ্রামে যাওয়ার পথে এই  দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে মিশালের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন বলে জানাযায়।

খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় গাড়ীটি দুমড়ে-মুচড়ে যায়। আহত নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট