1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধি লঙ্ঘন করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো সাপাহারে তেলের দীর্ঘ লাইনে তৃষ্ণার্তদের মাঝে পাম্প কর্তৃপক্ষের সরবত ও শুকনা খাবার বিতরণ পরিকল্পিত হামলা নাকি ডাকাতি? শিবগঞ্জে বৃদ্ধার গলা কাটা লাশ আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,  নিহত স্বামী স্ত্রী আহত আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চৈত্রের দাবদাহে পুড়ছে দেশ,সামনে তীব্র তাপপ্রবাহ ও কাল বৈশাখীর আশঙ্কা দিনাজপুর হিলিতে ধর্ষণ মামলায় প্রাণিসম্পদ কর্মকর্তা আটক: অতীতের বিতর্কও আলোচনায় বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে মাধবপুরের সোনাই আশ্রয় প্রকল্পে পানির জন্য হাহাকার, শৌচাগার সংকটে চরম দুর্ভোগে ২০টি পরিবার।

আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-পাইকগাছায় মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আদর্শ লাইব্রেরি।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নবম ও দশম শ্রেণীসহ মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০,০০০ টাকার সমমূল্যের বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মোঃ হাসান উজ জামান, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ রিজাউল করিন হাজরা, হাবিবুল্লাহ গাজী, আল মামুন, আলমগীর হোসাইন, এনামুল আহমেদ, বাকি বিল্লাহ, হাফেজ আবু সাঈদ, সাইফুল্লাহ ফকির, মিজানুর রহমান, তৈয়বুর রহমানসহ আদর্শ লাইব্রেরি ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।বক্তারা বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। তারা আরও জানান, আদর্শ লাইব্রেরি শিক্ষা বিস্তারের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই পেয়ে উপকারভোগীরা আদর্শ লাইব্রেরির এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট