সীমান্ত প্রতিনিধি কলারোয়া
কলারোয়া সাংবাদিক ঐক্যের প্রতিবাদ , গত ৩০
শে মার্চ সোমবার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সাংবাদিক সেলিম হোসেন তার পরিচালিত অন লাইন নিউজ পোটা্ল Sm news 24 এ পেট্রোল সংক্রান্ত
একটি সংবাদ প্রকাশ করেন।
অভিযোগ রয়েছে আজ বুধবার সকাল ৮ টার দিকে
কলারোয়া উপজেলার বাউনখালী এলাকা থেকে
তাকে জোর পূর্বক একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়।
পরে তাকে যুগিখালী বাজারে নিয়ে গিয়ে প্রকাশিত সংবাদটি
মুছে ফেলতে চাপ প্রয়োগ করা হয়।
এ সময় তাকে হুমকি দেওয়া হয় যে সংবাদ টি ডিলিট না করলে তার বিরুদ্ধে এক লাখ টাকার মিথ্যা মামলা দায়ের করা হবে।
নিরুপায় হয়ে তিনি সংবাদ টি সরিয়ে নিতে বাধ্য হন।
এবং পরবর্তীতে বিষয় টি নিয়ে আর কোন রকম সংবাদ প্রকাশ না করার জন্য চাপের মুখে পড়েন বলে জানা গেছে।
ঘটনাটি কলারোয়া সাংবাদিক ঐক্যের নজরে এলে সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়।
তারা বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক সেলিম হোসেনের
ওপর এ ধরণের হুমকি ধামকি অনভিপ্রেত ও নিন্দানীয়।