1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: সমস্যা সমাধানে আশ্বাস বিরামপুরে প্রেমের নাটকীয় সমাপ্তি: দির্ঘ অনশন শেষে বিয়ে সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম হোসেন কে তুলে নিয়ে হুমকির অভিযোগ কলারোয়ায় নবাগত ইউএনও’র সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের মতবিনিময় কলারোয়ায় ই ল্যাব ডায়গনস্টিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া, চিকিৎসা পেলেন শতাধিক রোগী সান্তাহারে সরকারি পুকুর রক্ষায় অভিযান, জরিমানার পর “অপরাধীদের চাপের মুখে প্রশাসন!! সমাজকল্যাণ মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন-এর হস্তক্ষেপ চায় দিনাজপুর-৬ এর মানুষ চৈত্রের তাবদহ গরমের শরীরকে ঠান্ডা এবং সতেজে রাখতে অনেকেই তরমুজ পছন্দ করেন রাহুল ( অরুণোদয় বন্দ্যোপাধ্যায়)এর অকাল প্রয়ানে বাংলা চলচ্চিত্রে শোকের ছায়া। জয়নগরে জামায়াতে ইসলামীর ফ্রি চক্ষু শিবির: চিকিৎসা ও বিনামূল্যে ছানি অপারেশন

কলারোয়ায় ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: সমস্যা সমাধানে আশ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

কলারোয়া ব্যুরো
কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ইউএনও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন। এছাড়াও একই দিনে পরবর্তীতে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গেও তার মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, উপজেলার সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এম এ এ সাজেদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি জুলফিকারুজ্জামান জিল্লু, এনটিভি’র কেএম আনিছুর রহমান,

আরও উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের আরিফ মাহমুদ, দৈনিক ইনকিলাবের জাকির হোসেন, দৈনিক সংগ্রামের খোরশেদ আলম, দৈনিক জনকণ্ঠের মীর রোকনুজ্জামান, দৈনিক জনবানীর শেখ ইকরামুল হক, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, তাজউদ্দীন আহমদ রিপন, মো: রেজওয়ানুল্লাহ ও মোর্তজা হাসান মুন্না, সাইফুল্লাহ আজাদ, আসাদুজ্জামান আসাদ, ওহিদুজ্জামান খোকা, কাজী সিরাজ, সুজাউল হকসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এসময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে সাম্প্রতিক জ্বালানি তেল (পেট্রোল ও ফুয়েল) সংকটজনিত বিশৃঙ্খল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ইউএনও’র প্রতি জোর দাবি জানান।
এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত আদান-প্রদানের সুবিধার্থে সাংবাদিকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি’র তত্ত্বাবধানে পৃথক একটি গ্রুপ গঠনের প্রস্তাবও সভায় উত্থাপন করা হয়।
সভায় ইউএনও মোঃ আরিফুল ইসলাম সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট