
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- নোদাখালী পুকুরসীতা ঈদমেলার জমকালো মঞ্চে কৃতিমান ব্যাক্তিত্ব ও তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল বেঙ্গল সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সমাজ সম্পদ সম্মাননা-2026।এই দিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু সমাজকর্মী, সমাজ বন্ধুদের নিয়ে এসে এই মঞ্চ থেকে তাদের হাতে স্মারক উত্তরিয় দিয়ে যথাযথ সম্মান জানানো হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্বোধনী সংগীত, শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রতীকি বৃক্ষ রোপন এর মধ্যে দিয়ে।। আজকের দিনে ভগৎ সিং এর চর্চা যুবসমাজের কাছে কেন প্রয়োজন তার উপর সুন্দর আলোচনা করেন ডঃ রবিয়াল মোল্লা।। সংগঠনের সভাপতি মইনুদ্দিন মল্লিক বলেন আমরা যেমন সারা বছর বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি-যেমন অর্থ নৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের যাতে পড়াশোনা বন্ধ না হয়, তার জন্য তাদের পাশে থাকা, রক্তদান শিবির, স্বাস্থ্য ক্যাম্প, বাল্যবিবাহ , থ্যালাসেমিয়া রোধে কর্মসূচি, বস্ত্র বিতরণ, সবুজায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি করে থাকি।
তেমন ভাবে যেসমস্ত সংস্থা ও ব্যাক্তি এই সমস্ত কাজ করেন তাদের কাজকে উৎসাহ ও সম্মান জানাতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন।।
এই জমকালো মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জিমস হসপিটাল এন্ড সায়েন্স কলেজ ও বিবিআইটি পাবলিক স্কুলের কর্নধার জগন্নাথ গুপ্তা,এপিডিআর এর সভাপতি অতীন্দ্র ঘোষ, হিউম্যান রাইটস এর স্টেট প্রেসিডেন্ট সেখ সাইদুল আলি(রাজীব),গ্লোরী ফাউন্ডেশন এর চেয়ারম্যান রবিউল হক , মানবতা ফাউন্ডেশনের জুলফিকার আলী পিয়াদা,এবং নোদাখালী থানার আইসি মনিরুল মোল্লা, সংগঠনের সভাপতি মইনুদ্দিন মল্লিক, সম্পাদক সেলিম মোল্লা, বিশিষ্ট সমাজসেবী আজাদ আলি সেখ, জাতীয় ক্রীড়ার প্রেসিডেন্ট অনিল কুমার, রাইপুর স্কুলের প্রধান শিক্ষক সেখ, আইনজীবী অশোক দাস,টলি অভিনেত্রী পায়েল মিঠাই সরকার, মমতা রানী, অভিনেতা বাবাই দে,জয় অনুভব, কন্টেনক্রিয়েটর সুজয়-প্রিয়ঙ্কা প্রমূখ।