
নুূরুল হক জেলা প্রতিনিধি, যশোর:
যশোরের মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মরহুম কোয়াক ডাক্তার নবীরুজ্জামানের একমাত্র মেয়ে মিলি আক্তার। মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মিলি। ২০২০ সালে যখন সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী, তখনই মাথার ওপর থেকে বাবার ছায়া সরে যায়। বাবা নবীরুজ্জামানের অকাল মৃত্যুতে পরিবারটি অথৈ সাগরে পড়লেও দমে যায়নি মেধাবী মিলি। লড়াই করে মেধার স্বাক্ষর রেখে সে স্বপ্ন দেখছিল চিকিৎসক হওয়ার। কিন্তু কয়েকমাস আগে হঠাৎ অসুস্থতা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে মিলির শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আব্দুল বারীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
মিলির এমন অবস্থায় ব্যথিত তার সহপাঠিসহ এলাকাবাসী।
ইতোমধ্যে মিলির শরীরে অত্যন্ত ব্যয়বহুল কেমোথেরাপি শুরু হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসার খরচ বহন তার বিধবা মায়ের খুবই কষ্টকর। ডাক্তাররা জানিয়েছেন, মিলিকে সম্পূর্ণ সুস্থ করতে প্রয়োজন অনেক টাকা, যা সংগ্রহ করা তার মায়ের পক্ষে অসম্ভব।
সাহায্য পাঠানোর ঠিকানা:
ব্যাংক হিসাব: আইএফআইসি ব্যাংক লিমিটেড (IFIC Bank Ltd.)
হিসাব নম্বর: ০২৩০০০৫৫৮৯৮৫১ (সঞ্চয়ী)
বিকাশ (পার্সোনাল): ০১৮৮৭১৪০১৯৯