1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

*ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি*

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ প্রতিনিধি :- আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে সমাজকল্যাণমূলক সংস্থা ‘মানবতা’-র উদ্যোগে এক বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বীরভূম জেলার সিউড়ির হাটজন বাজার এলাকায়।বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০০ জন অসহায়, অনাথ ও দুস্থ পরিবারের শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এই উদ্যোগটি বাস্তবায়িত হয় শারীরিক প্রতিবন্ধী সমাজসেবী জগন্নাথ মাহারা পরিচালিত ‘বিদ্যাসাগর মহাশয়ের পাঠশালা’-র সাথে যৌথ ভাবে বা সহযোগিতায়। নতুন পোশাকের পাশাপাশি শিশুদের জন্য ক্যাডবেরি ও টিফিনের ব্যবস্থাও করা হয়,যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানে মানবতার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য ডাঃ সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক জগন্নাথ মাহারা, পাঠশালার শিক্ষিকা টুম্পা দে, আবিরা খাতুন, সোনালী খাতুনসহ অন্যান্যরা। সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা জানান, বর্তমান সময়ে যখন সমাজে ধর্ম, জাত ও ভাষার বিভাজন তৈরির অপচেষ্টা দেখা যাচ্ছে, তখন জগন্নাথ মাহারার মতো একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, যিনি নিজে অমুসলিম হয়েও মুসলিম পরিবারের শিশুদের জন্য ঈদের পোশাক বিতরণের উদ্যোগ নিয়েছেন—তা নিঃসন্দেহে এক অনন্য মানবিক দৃষ্টান্ত। তিনি আরও বলেন, ভবিষ্যতে মানবতা সংস্থা বীরভূমে আরও বৃহত্তর সামাজিক কার্যক্রম গ্রহণের আশাবাদী। এদিকে, বীরভূম জেলার অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক জগন্নাথ মাহারা ‘মানবতা’ সংস্থা এবং সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং ভবিষ্যতে আরও অনেককে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। শেষে সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচি সফল করতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি সমাজের আরও সহৃদয় মানুষের এগিয়ে আসার আহ্বান জানানো হয়, যাতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট