বিল্লাল হুসাইন।।
যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা। আজ সেবা নিজ্স্ব কার্যলয়ে সংগঠন সেবার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজানের ১৬তম দিনে সেবা সংগঠনের কার্যালয়ের ছাদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু'র সভাপতিত্বে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় আড়াইশতাধিক রোজাদার (মানুষ) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে ঝিকরগাছা প্রেসক্লাব, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, বাঁকড়া মানব কল্যাণ ফাউন্ডেশন, শ্রীরামপুর তরুণ সংঘ, জয়কৃষ্ণপুর শান্তি সংঘ, একতা ব্লাড ডোনেশন সোসাইটি, বাঁকড়া স্বপ্নময় ফাউন্ডেশন, স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠন ও টাউরা সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় সেবার প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন,সেবা সংগঠন স্থাপিত হওয়ার পর থেকে অদ্যবধি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে চলেছে ও সর্বদা পাশে আছে ও থাকবে ইনশাআল্লাহ। এ সময় তিনি সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
[3/13, 7:19 PM] billal vai: ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল
বিল্লাল হুসাইন।। ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৩মার্চ) বিকালে বাঁকড়া জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নুল আবেদীন। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মামুনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকড়া কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি তাওহিদুর রশীদ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মুফতি আবু জাফর ও জামায়াতে মনোনীত বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এ্যাডভকেট হাবিব কায়ছার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক জয়নুল আবেদীন, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আসাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রশীদ, তরবিয়াত সেক্রেটারি মাওলানা সায়েব আলী, যুব বিভাগের সভাপতি মাওলানা আহাদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান রবি, মাওলানা ড. সিরাজুল ইসলাম, আবু দাউদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।