সেলিম হোসেন, সীমান্ত প্রতিনিধি :
সাতক্ষীরা : কলারোয়া উপজেলার ভিতর থেকে
৮ টি মাটিবাহী ট্রলি আটক করেছে কলারোয়া প্রশাসন। জানা গেছে প্রতি নিয়ত সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মাটিবাহী ট্রলি চলাচল করে। তবে মেইন রোড বা লোকাল রোডে চলাচলের অসাবধানতার কারণ :সাধারণ জনগণের বক্তব্য আকাশের বৃষ্টি হলে মনে হয় পিচের রাস্তা, কাঁচা কাদার কারণে সাইকেল মোটরসাইকেল বা অন্য অন্য যানবাহন চলাচলে ভুগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। যা মানবতা বিরোধী কর্মকান্ড।
গেলো মাস খানিক আগে কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের এক পড়ুয়া ছাত্রী এই মাটিবাহী
ট্রলির ধাক্কায় নিহত হয়েছিলেন। শুধু তাতেই খান্ত হয়নি রাস্তায় চলাচলের বহু সমাচালনার ঝড় তুলছে জনসাধারণ, ট্রলি যখন রাস্তায় চলে ট্রলি থেকে
মাটি পিচের রাস্তায় পড়ে যায়,এতে করে রাস্তার বেহাল ও মরণ দশা হচ্ছে। সাধারণ মানুষেরা জানান
গাড়ী গুলো বন্ধ করে দেয়া হোক। তারা আর-ও বলেন কলারোয়ার বিভিন্ন এলাকায় যে ভাবে অনিয়ম করে মাটিবাহী গাড়ী গুলো চলাচল করে
তা অন্য কোথাও এমন করে চলে না। মাটিবাহী গাড়ি আটকের কারণে প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন কলারোয়ার সবশ্রেনীর মানুষ।