1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে পূবালী ব্যাংকের ফ্রি ক্যাম্পেইন দেবহাটায় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বাণী হাবিবুল ইসলাম হাবিব এর পক্ষ থেকে সাতক্ষীরা বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজী শফিউল আলম শফি সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার’ গ্রেপ্তার-৪! আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানের পবিত্রতায় শুদ্ধ হোক সমাজ: দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত জনপদ উপহার দিতে চান অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এম.পি বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন

দেবহাটায় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম আলম,, সাতক্ষীরা (দেবহাটা) প্রতিনিধি।।

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে
মঙ্গলবার ১০মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা ফায়ার স্টেশনের লিডার কলিমউদ্দিন, সুশীলন দেবহাটা অফিসের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ। সভায় দূর্যোগ মোকাবেলা ও সচেতনতার মাধ্যমে কিভাবে প্রস্তুতি নেয়া যায় সেবিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট