শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-পবিত্র রমজান উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটী গ্রামে আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ রমজান হরিদাশকাটী পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আদর্শ লাইব্রেরির সভাপতি মোঃ হাসান- উজ-জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মাওলানা জালাল উদ্দিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম আলহাজ্ব হাফেজ আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল হান্নান, আলহাজ্ব শেখ মুমিন উদ্দিন, মোঃ আলমুন হোসাইন, ইকবাল হোসেন বাবলু, মোঃ হাবিবুর রহমান, গাজী হাবিবুল্লাহ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শেখ আব্দুল গফুর, বিল্লাল হোসেন, মোঃ দিদারুল ইসলাম, শেখ খায়রুল ইসলাম ও মিজানুর রহমান (বালি)।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাঈদুল ইসলামসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, ইসলামি মূল্যবোধ চর্চা এবং মৃত মুসলমানদের রূহের মাগফিরাত কামনায় দোয়ার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান।পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করেন আদর্শ লাইব্রেরির স্বেচ্ছাসেবক সদস্যরা।উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় আয়োজন এলাকায় ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।