1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজু ভাস্কর্যের সামনে ফুলজোড়–করতোয়া নদী রক্ষায় বিক্ষোভ ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী।  অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধন,রাজনৈতিক প্রতি হিংসার অভিযোগ রাষ্ট্র পরিচালনায় নতুন কৌশলের বার্তা: সংস্কার ও উন্নয়নের অঙ্গীকারে তারেক রহমান আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে দ্বীন প্রচারে ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এমপি ইজ্জত উল্লাহ ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ

আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশ কাটী গ্রামে আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ রমজান ১৪৪৭ হিজরি / ৬ মার্চ ২০২৬) বিকেলে হরিদাশ কাটী পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মাওলানা জালাল উদ্দিন সাহেব। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ লাইব্রেরীর সভাপতি মোঃ হাসান-উজ-জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম আলহাজ্ব হাফেজ আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচটি জাতীয় পত্রিকার খুলনা বিভাগীয় সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল হান্নান, আলহাজ্ব শেখ মুমিন উদ্দিন, মোঃ আলমুন হোসাইন, ইকবাল হোসেন বাবলু, মোঃ হাবিবুর রহমান, আব্দুল হান্নান, গাজী হাবিবুল্লাহ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শেখ আব্দুল গফুর, বিল্লাল হোসেন, মোঃ দিদারুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম এবং মিজানুর রহমান (বালি)।
এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মৃত মুসলমানদের জন্য দোয়া করার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে দান-সদকা, ইফতার করানো এবং মৃতদের জন্য দোয়া করা অত্যন্ত সওয়াবের কাজ।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন..“আর তারা বলে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করে দিন।”(সূরা আল-হাশর: ১০)
হাদিস শরীফে রাসুলুল্লাহ (সা.) বলেছেন
“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, অথচ রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি হবে না।” (তিরমিজি)
আলোচনা শেষে মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা ফজলুর রহমান।
পরে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশন কার্যক্রম পরিচালনা করেন আদর্শ লাইব্রেরীর স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) সদস্যরা।
অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট