1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে দ্বীন প্রচারে ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এমপি ইজ্জত উল্লাহ ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ ঝিকরগাছার হাজিরবাগ ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঝিকরগাছায় পৃথক দুটি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ,ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ ষড়যন্ত্রের জাল ছিন্ন নায়েব আশরাফুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে কুচক্রী মহল ‘বাসার মেম্বার’-এর স্বীকারোক্তিতে থলের বিড়াল ফাঁস, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দূর্নীতির মুকুটহীন রাজা ইখতিয়ার মাহামুদ রাজত্যে সরকারের কোন প্রয়োজন হয় না

ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

বিল্লাল হুসাইন।।

যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা। আজ সেবা নিজ্স্ব কার্যলয়ে সংগঠন সেবার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজানের ১৬তম দিনে সেবা সংগঠনের কার্যালয়ের ছাদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় আড়াইশতাধিক রোজাদার (মানুষ) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে  ঝিকরগাছা প্রেসক্লাব, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, বাঁকড়া মানব কল্যাণ ফাউন্ডেশন, শ্রীরামপুর তরুণ সংঘ, জয়কৃষ্ণপুর শান্তি সংঘ, একতা ব্লাড ডোনেশন সোসাইটি, বাঁকড়া স্বপ্নময় ফাউন্ডেশন, স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠন ও টাউরা সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


এসময় সেবার প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন,সেবা সংগঠন স্থাপিত হওয়ার পর থেকে অদ্যবধি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে চলেছে ও সর্বদা পাশে আছে ও থাকবে ইনশাআল্লাহ। এ সময় তিনি সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট