1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার হাজিরবাগ ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঝিকরগাছায় পৃথক দুটি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ,ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ ষড়যন্ত্রের জাল ছিন্ন নায়েব আশরাফুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে কুচক্রী মহল ‘বাসার মেম্বার’-এর স্বীকারোক্তিতে থলের বিড়াল ফাঁস, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দূর্নীতির মুকুটহীন রাজা ইখতিয়ার মাহামুদ রাজত্যে সরকারের কোন প্রয়োজন হয় না মেয়াদহীন পণ্য ও মূল্য অনিয়ম: বিরামপুরে ৫ প্রতিষ্ঠানে অর্থদণ্ড বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের সবার দায়িত্বশীল: কলারোয়ায় সাংবাদিকদের সাথে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় জনগনের প্রাপ্য জনগনের হাতে তুলে দিতে হবে মতবিনিময় সভায় অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‎ কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” এমপি ইজ্জত উল্লাহ

বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ,ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজ পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মো. মোজাম্মেল হক (৭০),গ্রাম করবা সাগরপুর,৩নং জোতবাণী ইউনিয়ন, থানা–বিরামপুর,জেলা–দিনাজপুর, লিখিত অভিযোগে জানান,গত ৫ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে মো.আব্দুস সালাম (৪০) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে তার মুখের পবিত্র দাড়ি জোরপূর্বক টেনে ছিঁড়ে ফেলেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়,মারধরের সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থানায় দাখিল করা হয়েছে বলেও জানা যায়। ভুক্তভোগী দাবি করেন,ঘটনার পর অভিযুক্ত ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দিয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবনের আশঙ্কা করছেন। এ বিষয়ে বিরামপুর থানা–এর অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল বলছে,একজন সন্তানের দ্বারা পিতার ওপর এমন নৃশংস আচরণ সমাজে চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট