1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” এমপি ইজ্জত উল্লাহ ডা.এজেড এম জাহিদ হোসেনের উন্নয়ন আহ্বান: তথ্যভিত্তিক উদ্যোগে বদলে যেতে পারে দিনাজপুর-৬ বগুড়ায় পৌর ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো. ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ষড়যন্ত্রের জাল ছিন্ন নায়েব আশরাফুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে কুচক্রী মহল ‘বাসার মেম্বার’-এর স্বীকারোক্তিতে থলের বিড়াল ফাঁস, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি 1 One Foundation ও MedSys Soft Limited-এর শুভ উদ্বোধন সংগ্রামী নেতৃত্বের ৩৯ বছর: এম এ ফয়েজের জন্মদিন আজ কলারোয়ায় জন্মনিবন্ধনসহ উন্নয়ন কাজ ব্যাহত

কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
ফটো ক্যাপশন- সাফল্যের হাসিতে আব্দুল্লাহ আল মুত্তাক

 

কলারোয়া ব্যুরো
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে আব্দুল্লাহ আল মুত্তাকী। সে কলারোয়া আলীয়া কামিল মাদরাসার ইবতেদায়ী শাখা থেকে অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। কেবল বৃত্তিই নয়, মেধা তালিকায় কলারোয়া উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে সে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মেধাবী আব্দুল্লাহ আল মুত্তাকী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারের সন্তান। তার বাবা মাওলানা মোঃ আসাদুজ্জামান ফারুকী শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষক এবং কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মাতা মালেকা খাতুন কলারোয়া নূরানী ক্যাডেট একাডেমীর একজন শিক্ষিকা।

ফটো ক্যাপশন- সাফল্যের হাসিতে আব্দুল্লাহ আল মুত্তাক

নিজের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে মুত্তাকী জানায়, সে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন বিজ্ঞ আলেম হতে চায়। দেশ ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সে সকলের কাছে দোয়া প্রার্থী।

নিজের এই গৌরবোজ্জ্বল অর্জনের পেছনে বাবা-মা এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে মুত্তাকী। তার বড় ভাই ফুয়াদ আল আবরার বলেন, “মুত্তাকী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। মহান আল্লাহ যেন তার মনের নেক আশা পূর্ণ করেন এবং তাকে দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন—এটাই আমাদের প্রত্যাশা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট