
ঢাকা, বাংলাদেশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৬:
মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার,ঢাকায় 1 One Foundation ও MedSys Soft Limited-এর শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে এক জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব এইচ এম সিরাজ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অগ্নিবীণা, ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান ভূঁইয়া,গণপ্রজাতন্ত্রী তানজানিয়া সরকারের সম্মানীয় রাষ্ট্রদূত ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর আজিজুল্লাহ এম নুরুজ্জামান;
গবেষক ও লেখক লে: কর্নেল (অব:) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস,
প্রকাশক ও সম্পাদক (আইন ও বিচার) এডভোকেট মোঃ শফিকুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন ইভেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক জান্নাতুল ফেরদৌসী। শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক যথাক্রমে এম এ সোহেল আহমেদ, ডা: ফাহাদ আমিন, ডা: নাহিদ আফরিন নিসা, উপদেষ্টা মিজানুর রহমান ভূঁইয়া এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর শেখ তানভীর আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সোনার বাংলা ফাউন্ডেশনের সিইও ও কান্ট্রি ডিরেক্টর জনাব মোঃ আসাদুল ইসলাম; গেরিলা কমান্ডার ড. শফিকুল ইসলাম কানু,জাতীয় তরুণ সংঘের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক, ডক্টর লুৎফর রহমান,বিবিসিএফ সভাপতি ড. নাসির হোসেন, প্রফেসর ড.নাইমা খানম, অ্যাডভোকেট ফারা দিবা,অধ্যাপক মাহমুদুল আলম মাসুদ, গাজী মোস্তাফিজুর রহমান, সিম্ফনি সফটটেক লিমিটেডের সিওও কামরুল হাসান,বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ ইন্তেজার রহমান, পিপিএম;
মেরিন ইঞ্জিনিয়ার শাহ মোমিনুল ইসলাম চৌধুরী নাদিম;
ইবনুল সাঈদ রানা পরিবেশ ও রাজনৈতিক সংগঠক,
প্রাইম আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সোপানুল ইসলাম সোপান;
শিক্ষাবিদ,গবেষক ও লেখক প্রফেসর ড. শহীদ মঞ্জু;
সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়ারুল ইসলাম; মানবাধিকার সংগঠক ও বিশিষ্ট উপস্থাপক মন্জুর হোসেন ইশা,
প্রফেসর ডক্টর শরিফ সাকি;
আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহিম চেয়ারম্যান বাংলাদেশ স্বতন্ত্র ঐক্য পরিষদ ; ড.আহসান কবির চেয়ারম্যান বিডিক্যান গ্রুপ;
রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউল্লাহ খান;
ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ;
সৈয়দ হারুন অর রশিদ;
রাজু আহমেদ খান; তাসমিনা জেবিন ফ্লোরা,ফাওজিয়া খানম,পারভেজ, এইচ এন মোতালেব খান সম্পাদক ও প্রকাশক দৈনিক মাতৃছায়া,
আব্দুর রহিম চৌধুরী মোজাম্মেল মিয়াজি;
এম এ আলীম সরকার;কবি নাসরিন রহমান বনলতা সম্পাদক; কাজী দিলরুবা জেফু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 1 One Foundation-এর চেয়ারম্যান জনাব মোঃ রুহুল আমিন।
সভাপতি তাঁর বক্তব্যে মানবসেবামূলক কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের অঙ্গীকারের পাশাপাশি সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 1 One Foundation-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও MedSys Soft Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।
ফাউন্ডেশনের প্রধান কার্যক্রমসমূহ:
অধিকার সম্পর্কে সচেতনতা, জলবায়ু ও পরিবেশ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা,যুব উন্নয়ন কর্মসংস্থানের প্রস্তুতি, প্রাপ্তবয়স্ক সাক্ষরতা ও গবেষণা।
MedSys Soft Limited মূলত: ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কীয় সেবা প্রদানকারী একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যা আধুনিক সফটওয়্যার সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে।
অনুষ্ঠানে থ্রি ল্যাংগুয়েজ প্রণেতা কবি শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও কবিতা উপস্থাপন করেন। আব্দুল্লাহ লাবিব ও হুসাইন হুজাইফা হামদ, নাত ও সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।