
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া জন্ম নিবন্ধন সহ উন্নয়নমূলক কাজে ব্যাহত হচ্ছে। এমন তথ্য বেরিয়ে এসেছে অফিস পাড়া থেকে। উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার যোগদানের পর থেকে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে অফিস পাড়া থেকে গোপন সূত্রের মাধ্যমে জানা যায়। জন্ম নিবন্ধন এবং বিভিন্ন নামের সংশোধনীয় জন্য বারবারভুক্তভোগীরা আসার পরেও কোন সুফল পাচ্ছে না। তিনি এখনো কোন আইডি নাম্বার পান নাই এমন তথ্য উপজেলা নির্বাহী আফিসার অফিস থেকে পাওযা যায়।জেবুন নাহার যোগদান করেন ৮/১২/২৫ ইং তারিখে তিনি যোগদান করার পর থেকে কয়েক দিন জন্ম নিবন্ধন এর কাজ চলছিল এরপর থেকেই আজ পর্যন্ত বন্ধ আছে। কলারোয়া বাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে।
এছাড়া বিভিন্ন রাস্তাঘাট বেহাল দশা হওয়ায় তানাকে জানানোর পরও কোন পদক্ষেক গ্রহণ করতে দেখা যায়নি।
অফিস পাড়া থেকে নাম প্রকাশ্য অনিচ্ছুক অনেক অফিসাররা তানার কারণে কাজ করতে পারছে না বলে জানা যায়। তিনি নাকি অসুস্থ এমন অবস্থায় ঠিক মতনঅফিস করেন না এমন তথ্য বেরিয়ে এসেছে।
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে জানা যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যকলাপে খুশি না এমনও জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার কে সরকারি নাম্বারে ফোন দেয়ার পরও তিনি রিসিভ করেনা বা পরে তিনি ব্যাক করেন না এমনও তথ্য পাওয়া যায়। এমনকি তিনি দ্রুত কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে ও জানা যায়।
এবিষয় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার কে তার সরকারি নাম্বারে একাধীক বার কল করে জানার জন্য চেষ্টা করে ও সম্ভব হয়নি।
কলারোয়া বাসীর দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত পূর্ব ব্যবস্থা নেবেন বলে দাবি জানান।