রিয়াজুল ইসলাম আলম,,,দেবহাটা প্রতিরিধি।।
দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পানি কমিটির সভাপতি দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, সাবেক শিক্ষক আফছার আলী, পানি কমিটির সদস্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উত্তরনের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা, উত্তরনের দেবহাটা ব্রাঞ্চের ম্যানেজার শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পানি কমিটির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, পানি কমিটির সদস্য আনসার আলী, সাবেক ইউপি সদস্য নবাব আলী, পানি কমিটির সদস্য আব্দুল গফুর, সমাজসেবক আনারুল ইসলাম আনু, সদস্য সুচন্দ্রাবতী, লক্ষন বাগ কুমার, শিল্পী খাতুন প্রমুখ। সভায় দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরন ও খাল কাটা এবং খালের লীজ প্রদান বন্ধ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল কাটা কর্মসূচীর আওতায় সরকারী নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহন ও জলাবদ্ধতা দূরীকরনে পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান।