ইমন ইসলাম ; তালা ব্যুরো:
আসন্ন খেশরা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে তরুন প্রজন্ম সহ দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছেন আজমির হুসাইন সোহাগ।
আজমির হুসাইন সোহাগ দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ খুলনা সরকারি ব্রজলাল কলেজ থেকে রাজনৈতিক জীবন শুরু করে কবি কাজী নজরুল হলে ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
বিগত সৈরাচারের শাসনামলে বহু নির্যাতন নিপিড়নের মধ্য দিয়ে পরবর্তীতে খেশরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।
পর্যায়ক্রমে খেশরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, বর্তমানে খেশরা ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকার মানবিক পরোপকারী সর্ব সাধারণের গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে আজমির হুসাইন সোহাগ আলোচনার শীর্ষে অবস্থান করছেন।
এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে কথা বল জানা যায়- আজমির হুসাইন সোহাগ নিজেকে রাজনীতির উর্ধ্বে রেখে আমাদের বিপদ আপদে ছুটে আসেন, তিনি আমাদের সকলের আস্থার আশ্রয় স্থল।