1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দল-মতের ঊর্ধ্বে উন্নয়নের অঙ্গীকার এমপি ইজ্জত উল্লাহ’র নিউরন নার্সিং ভর্তি কোচিং, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে বিদায় ও দোয়া অনুষ্ঠান পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত, আটক-৪ সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা মামলায় ৩ সহোদর গ্রেপ্তার!! পাইকগাছা উপজেলা সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন মাওলানা আবুল কালাম আজাদ-এর উদ্বোধনে হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশা মাধবপুরে চা বাগানের ম্যানেজারের বহিষ্কারের দাবিতে বাগানবাসীর ক্ষোভ

দল-মতের ঊর্ধ্বে উন্নয়নের অঙ্গীকার এমপি ইজ্জত উল্লাহ’র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় দল ও রাজনৈতিক মতের ঊর্ধ্বে থেকে সমন্বিত উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, কলারোয়ার সব কার্যক্রম সিস্টেমেটিক পদ্ধতিতে পরিচালিত হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজ থেকে কলারোয়ার সকল মানুষের দায়িত্ব আমার। দল-মত নির্বিশেষে সবার পাশে থাকব। উন্নয়ন, নাগরিক অধিকার ও জনসেবাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। পাশাপাশি মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সামাজিক ও প্রশাসনিক সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণসংবর্ধনা শেষে এমপি ইজ্জত উল্লাহ পুনর্ব্যক্ত করেন, কলারোয়ার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ অগ্রযাত্রায় সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট