1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা মামলায় ৩ সহোদর গ্রেপ্তার!! পাইকগাছা উপজেলা সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন মাওলানা আবুল কালাম আজাদ-এর উদ্বোধনে হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশা মাধবপুরে চা বাগানের ম্যানেজারের বহিষ্কারের দাবিতে বাগানবাসীর ক্ষোভ দেবহাটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবের ফুলের শুভেচ্ছা সাতক্ষীরা কলারোয়ায় ট্রলির সাথে সংঘর্ষে নিহত নবাবগঞ্জে জুয়ার মহোৎসব প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ‘ফড়গুটি’ আসর রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান চায়ের দোকান ও হোটেল পরিচালনায় নীতিমালা মেনে চলার তাগিদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে ফোনালাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা বগুড়ায় তারাবীর নামাজে গিয়ে ছাত্রদল কর্মী খু’ন।

মাধবপুরে চা বাগানের ম্যানেজারের বহিষ্কারের দাবিতে বাগানবাসীর ক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগান–এ ম্যানেজার বাহাউদ্দিন লিটনের বহিষ্কারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন বাগানবাসী। সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে বাগানে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, আগামী ২০ মার্চ সার্বজনীন উৎসব উপলক্ষে বাগানের জলাশয় থেকে মাছ আহরণের অনুমতি নিতে গেলে ম্যানেজার বাহাউদ্দিন লিটন তা প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি সার্বজনীন পূজা কমিটির সভাপতি সরজিত
পাশিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি ধীরে ধীরে বাগানবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টির সত্যতা জানতে ম্যানেজারের কাছে জবাবদিহি দাবি করেন।

এ বিষয়ে সার্বজনীন পূজা কমিটির সভাপতি সরজিত
পাশি বলেন,
আমি বিষয়টি কাউকে জানাইনি। পরে কে বা কারা বিষয়টি বাগানবাসীর কাছে জানালে তারা ম্যানেজারের কাছে জানতে চান কেন আমাকে গালিগালাজ করা হয়েছে। আমি কোনো অপরাধ না করেও অপমানিত হয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং ম্যানেজারের বহিষ্কার দাবি করছি। দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৯ মাস আগে বর্তমান ম্যানেজার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাগানে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। প্রায়ই ছোটখাটো বিরোধ ও উত্তেজনা দেখা দিচ্ছে বলে দাবি তাদের।

বাগানবাসীর ভাষ্য, “আমরা খেটে খাওয়া মানুষ। বাগান বাঁচলে আমরা বাঁচব, আর আমরা বাঁচলে মালিকপক্ষও বাঁচবে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এনটিসির পারকুল ও প্রেমনগর চা বাগানেও তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। সে সময় বাগানবাসীরা মানববন্ধন করে প্রতিবাদ জানালে তাকে অন্য বাগানে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

বর্তমান পরিস্থিতিতে তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দারা অবিলম্বে অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ম্যানেজারের বদলির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট