
ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলা সরকারি হাসপাতালে “পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর শুভ উদ্বোধন করেন খুলনা-০৬ আসন থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠান শেষে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিবেশ সম্পর্কে সরাসরি মতামত গ্রহণ করেন তিনি।
এসময় হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে ডাক্তার ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। চিকিৎসাসেবায় আন্তরিকতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তিনি প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত ও সেবাবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।