1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন বাংলাদেশ সরকারের মন্ত্রীত্ব যারা পেলেন বাংলাদেশীদের ‘শিরশ্ছেদ’ হুমকি: উগ্র হিন্দুত্ববাদী টি রাজা সিংয়ের বক্তব্য মানবতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী : বাংলাদেশ লেবার পার্টি আদালতের মামলা উপেক্ষা করে কয়রায় ডিসিআরভুক্ত জমিতে ঘরবাড়ি নির্মাণ কলারোয়ায় সংসদ নির্বাচনে কারচুপিতে প্রতিবাদ জানিয়েছেন মনিরুজ্জামান মনি পাইকগাছা টু যশোর বিআরটিসি ও লোকাল বাস চলাচল জরুরী ; যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত পাইকগাছাবাসী সাতক্ষীরায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলারোয়ায় সংসদ নির্বাচনে কারচুপিতে প্রতিবাদ সমাবেশ  মাধবপুরে পিতা-মাতার উপর হামলা আহত ৩ থানায় অভিযোগ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা! আদমদীঘিতে নেশার টাকার জোগাতে না পেরে যুবকের আত্মহত্যা

বাংলাদেশীদের ‘শিরশ্ছেদ’ হুমকি: উগ্র হিন্দুত্ববাদী টি রাজা সিংয়ের বক্তব্য মানবতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী : বাংলাদেশ লেবার পার্টি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি

ভারতের তেলেঙ্গানার উগ্র হিন্দুত্ববাদী বিধায়ক টি রাজা সিং কর্তৃক মধ্যপ্রদেশের এক জনসভায় বাংলাদেশিদের বিরুদ্ধে প্রকাশ্যে ‘শিরশ্ছেদ’ করার হুমকি প্রদান এবং ‘বন্দে মাতরম’ না গাইলে ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার ঘোষণা চরম উস্কানিমূলক, ঘৃণ্য ও মানবতাবিরোধী বক্তব্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে ডাঃ ইরান বলেন, একজন জনপ্রতিনিধির মুখে প্রকাশ্যে গণহত্যা ও শিরশ্ছেদের মতো বর্বর হুমকি কেবল বাংলাদেশবিরোধী বিদ্বেষ নয়, এটি আন্তর্জাতিক শান্তি, মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, টি রাজা সিং ঘোষণা দিয়েছেন তার দলের একজন কর্মী ১০ জন বাংলাদেশির শিরশ্ছেদ করতে পারে এবং এজন্য মামলা বা এফআইআর না করার দাবি জানিয়েছেন- এটি রাষ্ট্রীয় প্রশ্রয়ের ইঙ্গিত বহন করে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ডাঃ ইরান আরও বলেন, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের ভেতরে ধর্মীয় উগ্রবাদী রাজনীতি এখন প্রকাশ্য হত্যার ভাষায় রূপ নিচ্ছে। মুসলিমবিদ্বেষ ও বাংলাদেশবিরোধী ঘৃণা ছড়িয়ে দেওয়া এই ধরনের বক্তব্য উপমহাদেশকে ভয়ংকর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

তিনি টি রাজা সিংয়ের বক্তব্যকে অবিলম্বে প্রত্যাহার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের উচিত অবিলম্বে এই উগ্রবাদী নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্রের জনগণের প্রতি বিদ্বেষমূলক সহিংস বক্তব্য বন্ধ করা।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীন সার্বভৌম জাতি। কোনো বিদেশি উগ্রবাদীর হুমকি-ধমকি বাংলাদেশের সম্মান ও নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। তিনি জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ধরনের প্রকাশ্য গণহত্যার উস্কানি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচ্য। তাই বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ভারতের উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট