1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছা টু যশোর বিআরটিসি ও লোকাল বাস চলাচল জরুরী ; যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত পাইকগাছাবাসী সাতক্ষীরায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলারোয়ায় সংসদ নির্বাচনে কারচুপিতে প্রতিবাদ সমাবেশ  মাধবপুরে পিতা-মাতার উপর হামলা আহত ৩ থানায় অভিযোগ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা! আদমদীঘিতে নেশার টাকার জোগাতে না পেরে যুবকের আত্মহত্যা তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাতক্ষীরায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন জামায়েত ইসলামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে সাতক্ষীরায় ১১জন তাদের জামানত হারালেন খুলনা-৬ আসনে ধানের শীষকে পরাজিত করে দাড়িপাল্লার বিজয়

সাতক্ষীরায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের প্রথম ট্যালয়েড পত্রিকা দৈনিক মানবজমিন এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

পত্রিকাটির দীর্ঘ পথচলার প্রশংসা করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশের প্রথম ট্যাবলয়েড হিসেবে মানবজমিন সাংবাদিকতায় যে নতুন ধারা তৈরি করেছে, তা আজও অতুলনীয়। বিশেষ করে মফস্বলের সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে আনতে এই পত্রিকার ভূমিকা অনন্য। সত্য প্রকাশে আপসহীন থেকে পত্রিকাটি আজ ২৯ বছরে পদার্পণ করল, যেটি সাংবাদিকদের জন্য গর্বের।

সাতক্ষীরার প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও বাংলা নিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, বাংলা ভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি মো. আসাদুজ্জামান, বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, ৭১ টেলিভিশনের বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, এখন টেলিভিশনের আহসান রাজীব, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিয়ার রহমান ফিরোজ, মোহনা টিভি’র আব্দুল জলিল, চ্যানেল নাইনের মাহমুদ হাসান, গ্রীন টিভি’র খায়রুল ইসলাম, বাংলা ট্রিবিউন এর আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ডেইলি ক্যাম্পাসের হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, বাংলাদেশ বুলেটিনের মিলন রুদ্র, দৈনিক হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়,

দৈনিক মাতৃজগত এর আজহারুল ইসলাম সাদী, সাংবাদিক ডা. মহিদার রহমান,  তৌফিকুজ্জান লিটু, মেহেদী আলী সুজয়, মোমিনুর রহমান, বাবলু, রায়হান সিদ্দিকী, তহিদুজ্জান, জনি,  আতিয়ার রহমান, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আমিনুর রহমান, শিমুল হোসেন, মামুন হোসেন, সরদার জিয়া, ওয়েজ কুরুনি, ল’ স্টুডেন্ট ফোরামের অ্যাড. মনোয়ারা পারভীন মিলি, অহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, নাহিদ ইসলাম, প্রিয়াংকা হাজরা, নীল, ভিবিডি সাতক্ষীরা  ও প্রথম আলো বন্ধু সভার সদস্যরা।

এছাড়াও জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট