1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাতক্ষীরায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন জামায়েত ইসলামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে সাতক্ষীরায় ১১জন তাদের জামানত হারালেন খুলনা-৬ আসনে ধানের শীষকে পরাজিত করে দাড়িপাল্লার বিজয় মোরেলগন্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বাগেরহাট-৪ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজন মিস্ত্রির গণসংযোগ মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশান বাড়িয়া ইউনিয়নপরিষদ মাঠে জামাতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের কৃষক দলের মাঝে ধানের শীষের ব্যাজ উপহার দিলেন মনিরুজ্জামান মনি কলারোয়ার বুঝতলা মাদ্রাসার শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ ও মনোযোগি হতে সহায়ক বই উপহার দিলেন শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আহসান কবির টুটুল নওগাঁ-১ আসন: সাপাহারে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

খুলনা-৬ আসনে ধানের শীষকে পরাজিত করে দাড়িপাল্লার বিজয়

শেখ খায়রুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দাড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীকে ২৫ হাজার ৪৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।বেসরকারি ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫১৩ ভোট।অন্যদিকে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে) পেয়েছেন ১ হাজার ৫০২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আসাদুল ফকির (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৯২৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৬৭২ ভোট।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা-৬ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫৫টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৬৯ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৪৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ২৭ হাজার ৪১৮টি এবং বাতিল ভোট ছিল ১৬ হাজার ১৯৫টি।
উপকূলীয় এই গুরুত্বপূর্ণ আসনে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে সন্ধ্যার পর পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়।শেষ পর্যন্ত ভোটারদের রায়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বিজয়ী হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট