মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
আজ শনিবার বিকেল সোয়া ৫টায় সান্তাহার পোঁওতা রেলগেটে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনে ধাক্কায় শাহানুর ইসলাম ওরফে বাবু মিয়া (২৬) নামের গেট কিপারের মৃত্যু হয়েছে।
মৃত্যু শাহানুর ইসলাম আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাল্লাগাড়ী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, আজ শনিবার বিকেলে শাহানুর ওরফে বাবু মিয়া ও আনারুল ইসলাম নামের দুই গেটম্যানের ডিউটি সান্তাহার স্টেশনের উত্তরে পোঁওতা রেলগেটে ছিল। বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনটি গেট অতিক্রম করার জন্য কর্তব্যরত গেটম্যানরা গেট বন্ধ রাখে। এসময় ট্রেনটি গেট অতিক্রম করার সময় শাহনুর ওরফে বাবু মিয়া গেটের পাশে ঘোরাঘুরি করার সময় চলন্ত ট্রেনের ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাদি না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।##