1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন,আলোচনা সভা, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা সভা বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

নওগাঁ-১ আসন: সাপাহারে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১ (সাপাহার–নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহ্বাজ মামুনুর রহমান রিপন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা ড্যাবের সভাপতি ইসকেন্দার হোসেন, জমিয়তে উলামা ইসলাম নওগাঁ জেলা সভাপতি মুফতি রাসেদ ইলিয়াস, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মো. আব্দুন নূর, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধুরী লাকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট