1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা সভা বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

“দেশের সম্পদ ও মা–বোনের সম্মান নিরাপদ থাকবে—এমন নেতৃত্ব চাই” সাদিক কায়েম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

 

কলারোয়া উপজেলা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দিতে হবে, যাদের কাছে দেশের সম্পদ ও মা–বোনের সম্মান নিরাপদ থাকবে। তিনি বলেন, “আমরা এমন কাউকে নেতৃত্বে দেখতে চাই না, যাদের হাতে মানুষের জানমাল ও সম্মান নিরাপদ নয়।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আয়োজিত এক বিশাল নির্বাচনী গণজমায়েতে তিনি বক্তব্য দেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, নির্বাচনী আসন পরিচালক ডাক্তার মাহমুদুল হক, সচিব মাওলানা মোঃ ওসমান গনী, জাকসু এজিএস মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হকলের ভিপি আহসান হাবীব ইমরোজসহ উপজেলা উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ।

সাদিক কায়েম বলেন, “আগামীর বাংলাদেশ গড়ার এই নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো একক ব্যক্তির বিজয়ের জন্য নয়; বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয়ের লক্ষ্য নিয়েই কাজ করছে।”
তিনি আরও বলেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের জানমাল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অনিয়ম বন্ধ হবে এবং সবার সম্পদ ও সম্মান সুরক্ষিত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া সমাবেশে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট