1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন,আলোচনা সভা, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা সভা বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

জবাবদিহি কমিশন গঠন করবে বাংলাদেশ কংগ্রেস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

মোঃ সেলিম রেজা বাচ্চু: বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ গভীর সংকটকাল অতিক্রম করছে।

দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, গণতন্ত্র ও মানবাধিকার লংঘন, সুস্থ ধারার রাজনীতির অভাব, দুর্নীতি ও জবাবদিহিতার সংকট সাধারণ মানুষের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো।

যা ন্যায়, জ্ঞান ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের একটি সুস্পষ্ট রূপরেখা। এই ইস্তেহারের মূল দর্শন হলো—দল-মত, ধর্ম-বর্ণ, জাতি ও উপজাতি নির্বিশেষে প্রতিটি নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার ন্যায়সঙ্গতভাবে নিশ্চিত করা। এটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্রচিন্তার ঘোষণা।

রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি দমনে ‘জবাবদিহি কমিশন’ গঠনের অঙ্গীকার ইস্তেহারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও প্রয়োজনীয় আইন সংস্কারের মাধ্যমে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি মানবতা। সেই আলোকে ইউনিয়ন পর্যায় থেকে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করে শিক্ষা, চিকিৎসা ও নাগরিক সেবা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, কৃষি ও শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, মৌলিক সেবা নিশ্চিতকরণ, জাতীয় নিরাপত্তা জোরদার, বৈষম্য দূরীকরণ, প্রবাসীদের অধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও পরিবেশবান্ধব উন্নয়ন—সব মিলিয়ে এটি একটি সমন্বিত ও দায়িত্বশীল রাষ্ট্রদর্শনের প্রত্যয়। জ্ঞান ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়ার জন্য দেশের সচেতন জনগণের প্রতি বিনীত আহ্বান জানাই।

লেখক: সহকারী মুখপাত্র, বাংলাদেশ কংগ্রেস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট