ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদখালী হাই স্কুল ময়দানে চাঁদখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
চাঁদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আলাউদ্দীন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি মোল্লা ও আসাদুজ্জামান ময়না।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাজমুল হুদা মিন্টুর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন—জুলফিকার মোড়ল, আব্দুল কাদের, হাবিবুর রহমান বেলাল, বিশ্বজিৎ সাধু, আব্দুস সালাম খান, ইউনিয়ন মহিলা দলের সভাপতি রেহানা পারভীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, লুৎফর রহমান সরদার, আমিন উদ্দিন শেখ, রজব আলী গাজী, হাতেম আলী সরদার, এসএমএ বারী, হাবিবুর রহমান হবি, জিবারুল ইসলাম, আব্দুল মান্নান সানা, নজরুল ইসলাম, শেখ ইব্রাহিম, আব্দুর রহিম, জহুরুল ইসলাম, আব্দুল হান্নান গাজী, ইলিয়াস হোসেন, রবিউল ইসলাম, হাবিবুর রহমান জুয়েল, রনজু সরদার, ওবায়দুল্লাহ মীর, মীর আজিজুর রহমান বাবু, হুমায়ুন কবির, সালমান হাবিব চয়ন, সেলিম গাইন, শেখ জিয়া উদ্দিন, ইসমাঈল মালী, হরমুচ গাজী, সবুজ সরদার, সালেক সরদার, হাফিজুর রহমান চুন্নু, হাবিবুর রহমান সানা, ইবাদুল শেখ ও অভি বাদশা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চল অবহেলিত থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অবহেলিত জনগোষ্ঠীর অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।