1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মণিরামপুরে বিএনপির ৫ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষনায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের কার্যক্রম জোরদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

 

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মণিরামপুর) আসনে উপজেলাসহ বিভিন্ন ইউনিটের বিএনপির বিদ্রোহীদের নিয়ে বেকায়দায় পড়েছেন বিএনপি জোটের মনোনীত ধানের শীষের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতা মুফতী রশিদ আহমাদ। এ আসনে জনপ্রিয়নেতা সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ইতোপূর্বে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনকে বহিষ্কারের সাথে ৪ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে শোকজ করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। বুধবার বিকেলে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপি পৌর এবং অপর ৪টি ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে করা হয়। এ খবর মণিরামপুরে পৌছানোর সাথে সাথে সাধারণ ভোটারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেছে এবং বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন পক্ষে ভোটের কার্যক্রম আরও জোরদার হয়েছে। কমিটি বিলুপ্ত করলেও বেশিরভাগ নেতাকর্মীরা সেদিকে ভ্রক্ষেন করছে না বরং কমিটির বিলুপ্ত করার পর বিএনপিতে বিদ্রোহের দাবানল আরো জোরদার হয়েছে।
জানাযায়, যশোর-৫ (মণিরামপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসনেক ধানের শীষের প্রার্থী করা হয় গত ৪ ডিসেম্বর। শহীদ ইকবালের প্রচার প্রচারনা যখন তুঙ্গে ২৪ ডিসেম্বর এ আসনটি ছেড়ে দেওয়া হয় বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমাদকে। কিন্তু স্থানীয় বিএনপি বিষয়টি মেনে নিতে পারেনি। উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামসহ তৃণমুল নেতাকর্মীদের অভিযোগ বিগত ১৫ বছর আওয়ামীলীগের শাসনামলে মণিরামপুরে বিএনপির ১২ নেতাকর্মী কথিত ক্রস ফায়ারে নিহত এবং কয়েক’শ আহত হয়। দেড় শতাধীক মিথ্যা মামলায় অর্ধলক্ষ নেতাকর্মী আসামি হয়ে বাড়িঘর ছেড়ে পলাতক ছিলেন। অথচ কখনও জমিয়তের রশিদ আহমাদ তাদের সহযোগীতা তো দুরের কথা কোনদিন খোঝ খবর পর্যন্ত নেয়নি। তার ওপর রশিদ এলাকায় রাজনীতিবিদ হিসেবে অপরিচিত। এমনকি মণিরামপুরে তার দলের তেমন অস্তিত্ব নেই। ফলে রশিদ আহামদকে ধানের শীষের প্রার্থী করায় বিএনপিতে বিদ্রোহের দাবানল জ্বলে ওঠে।ফলে বিএনপির নেতাকর্মীরা একাট্রা হয়ে রশিদ আহমাদের মনোনয়নের বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, কাফন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তার পরও যখন মনোনয়ন পরিবর্তন না করায় নেতাকর্মীরা চাপের মুখে উপজেলা বিএনপির সভপতি শহীদ ইকবাল হোসেনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাড় করান। সেই থেকে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস প্রতীকের পক্ষে নেতাকর্মী সমর্থকরা রাতদিন কাজ করে চলেছেন। ফলে বিপাকে পড়েন ধানেরশীষের প্রার্থী রশিদ আহমাদ। অবশ্য ইতোমধ্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, এক নম্বর সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকীসহ দলের একটি অংশ ধানের শীষের পক্ষে কাজ শুরু করেন। কিন্তু দলের বৃহৎ অংশ এমনকি সংখ্যালঘু সম্প্রদায়েরসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সমর্থকরা এখন শহীদ ইকবালের কলস প্রতীক ঘাড়ে নিয়ে বিদ্রোহী প্রার্থী শহীদ ইকাবল হোসেনের পক্ষে।
পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম বলেন, ‘দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে-এটা স্বাভাবিক বিষয়। ইনসাল্লাহ আমরা স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে সক্ষম হবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট