মোঃ ফিরোজ আহমেদ।
মোড়লগঞ্জ প্রতিনিধি ঃ
বাগেরহাট-৪ ( মোরেলগঞ্জ - শরণখোলা ) আসনের ধানের শীষের প্রার্থী দানবীর বাবু সোমনাথ দে সমর্থনে মোরেলগঞ্জ উপজেলার জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজ সেবা যুব সংঘের উদ্যোগে ক্লাব চত্বরে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়ে।
(০২ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যা ৭ টায় ওয়ার্ড এর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে পথসভায় যোগ দেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু সোমনাথ দে বলেন,ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জের তার সকল ইউনিয়নের রাস্তাঘাট স্কুল কলেজ ও মানুষের জীবন যাত্রার আধুনিকায়ন করা হবে এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল হক বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান ইয়াদ সহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় সভাপতিত্ব করেন পাথুরিয়া সমাজসেবা যুব সংঘ ক্লাবের সভাপতি সুদামচন্দ্র হালদার, প্রাক্তন মেম্বার মোঃ নুরুল ইসলাম হাওলাদার, মোঃ ডালিম হাওলাদার, ক্লাব উপদেষ্টা মাস্টার (অবঃ) গোপালকৃষ্ণ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুয়েল কৃষ্ণ হালদার।