1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা সভা বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী ইউসুফ আলী সরদার এবং সঞ্চালনা করেন মজিবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ ইশতিয়াক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাপ মিয়া, পৌর যুবদলের,সহ সাংগঠনিক সম্পাদক মো. দুলাল মিয়া,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ শামসুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে—ইনশাআল্লাহ।

আলোচনা সভাটি আয়োজন করে ১নং ওয়ার্ড পূর্ব মাধবপুর বিএনপি শাখা। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট