
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়ায় এক বিশাল নির্বাচনী জনসভায় সোনাই নদীর উপর ব্রীজ সহ এলাকার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি আরও বলেন ৭১ হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান সকলের, ৭১ আমাদের প্রেরণা ৭১ আমাদের চেতনা, স্বাধীনতার ডাক দিয়েছেন শহিদ জিয়া, ২৬ শে মার্চ শহিদ জিয়ার। তাই ধানের শীষ কে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধার পর উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমুদ্রে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব স্থানীয় উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।
বক্তব্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, “মহান আল্লাহ যদি সহায় হন এবং আপনাদের মূল্যবান ভোটে আমি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হই, তবে কলারোয়ার দীর্ঘদিনের দাবী পূরণ করা হবে। অবহেলিত রাস্তাঘাটের আমূল সংস্কারের পাশাপাশি এই সীমান্তবর্তী জনপদ থেকে মাদক নির্মূলে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।”
সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নাসিরউদ্দিন সরদারের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রাণবন্ত সঞ্চালনায় সমাবেশস্থল এক জনসমুদ্রে পরিণত হয়। দলীয় পতাকা, রঙ-বেরঙের ব্যানার ও নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু। তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার , উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক তাওফিকুর রহমান সনজু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান উপজেলা তাঁতীদলের আহবায়ক আব্দুল জলিল, ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোকলেছুর রহমান উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান রাজু সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।