মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট - ৪ (মোড়েলগঞ্জ - স্বরনখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তাঁর হরিণ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া বাজার, মাদ্রাসার বাজার, লক্ষ্মীখালী বাজার, জিউধরা বাজার, গুলিশখালি বাজার ও কেয়ার বাজারে হরিণ-প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানিয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেন ০৫ আগাস্ট অর্থাৎ জুলাই বিপ্লবের পর বিভিন্ন দলের নেতৃবৃন্দ তারা নির্বাচিত ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের তাড়িয়ে তারা পরিষদের মালামাল ভাগ বাটোয়ারা নিজেদের ইচ্ছামত দলীয় লোকদের দিচ্ছেন এবং নিজেরাও নিচ্ছেন। এটা দেখার মত কেউ নেই । এর দায়ভার কে নিবে। আমরা চাঁদাবাজি সন্ত্রাসী ঘের দখল পক্ষে না।
তিনি আরো বলেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব।
দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট অন্যায় সরকার অন্যায় অত্যাচার হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে সাধারণ মানুষ। নতুন করে আর কোন ফ্যাসিস্ট এ দেশে মানুষের ভোটাধিকার কে হরণ করতে না পারে সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ১২ ই ফেব্রুয়ারি আপনার মূল্যবান ভোট ফ্যাসিস্টের বিপক্ষে হোক। তিনি উপকূলীয় মোড়েলগঞ্জ - শরণখোলার উন্নয়নের জন্য হরিণ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।