1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বিরামপুরে বিধবা নারীকে নির্যাতন স্বর্ণালংকার ছিনতাই থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক বিধবা নারীকে মারধর,শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এবিষয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার ছেলের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী মোছাঃ সেলিনা বেগম (৩৬),স্বামী মৃত আতিয়ার রহমান,ধনসা গ্রামের বাসিন্দা। তিনি বিরামপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান,গত ২৬ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত মোঃ আলামিন (পিতা: মোঃ মোখলেসুর রহমান,স্থানীয় জামায়াত নেতা) তার বাড়ির সামনে এসে পূর্ববিরোধের জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে বলা হয়,একপর্যায়ে অভিযুক্ত তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ধাক্কা দিলে তিনি পুকুরে পড়ে যান। এ সময় তার গলার আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে গুরুতরভাবে আহত হন। উক্ত ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ভুক্তভোগী নারী ন্যায় বিচারের দাবিতে বিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট