আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০২৫ এর মৌখিক পরীক্ষা গ্ৰহণ বিষয়ক সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।