1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বিরামপুরে গভীর নলকূপের পাইপ চুরির অভিযোগ ইউপি চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে পাইপ হস্তান্তরে অস্বীকৃতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে গভীর নলকূপের মূল্যবান লোহার পাইপ অবৈধভাবে উত্তোলন ও দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ হাফিজুর রহমান (পিতা—মরহুম তোফাজ্জল হোসেন),গ্রাম—আঠারো জানি। অভিযোগ সূত্রে জানা যায়,বাদীর নিজ নামীয় গভীর নলকূপ বিবাদীর জমিতে চুক্তিভিত্তিক ভাবে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। পরবর্তীতে নলকূপটি বিক্রি করা হলেও মূল্যবান লোহার পাইপসমূহ উত্তোলন করা হয়নি। পারস্পরিক সমঝোতা অনুযায়ী পরবর্তীতে পাইপ উত্তোলনের কথা থাকলেও বিবাদী মোঃ কামরুজ্জামান (পিতা—মরহুম কেরামত আলী) বাদীকে অবগত না করেই পাইপগুলো অবৈধভাবে উত্তোলন করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়,উক্ত পাইপগুলো বিবাদীর শ্বশুরবাড়ি কানিকাটাল গ্রামের বাবলু মিয়ার বাড়িতে সংরক্ষিত রয়েছে। বিষয়টি অবগত হয়ে ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংশ্লিষ্ট দ্রব্য জব্দের লক্ষ্যে কয়েকজন ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশ পাঠান। তবে স্থানীয় সূত্র জানায়,ইউপি চেয়ারম্যানের নির্দেশ থাকা সত্ত্বেও বাবলু মিয়া পাইপগুলো হস্তান্তর করতে অস্বীকৃতি জানান, যা স্থানীয় প্রশাসনের নির্দেশ অমান্যের শামিল এবং ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। আইন বিশেষজ্ঞদের মতে,এ ধরনের ঘটনায় দণ্ডবিধি ৩৭৯ ধারা (চুরি) ৪০৬/৪২০ ধারা (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা) এবং সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত ধারাসমূহ প্রযোজ্য হতে পারে। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত,পাইপ উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ইউপি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন প্রশাসন ও থানাকে অবহিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট