1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিক এর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে প্রেসক্লাবের আয়োজনে, নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম এর উপর হামলার ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, একাত্তর টিভির বরুণ ব্যাণার্জী,
এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ডিবিসির বেলাল হোসেন, স্টার নিউজের গাজী ফারহাদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় অবৈধভাবে ২৬টির বেশি নকল ও ভেজাল সারের গুদাম গড়ে তুলেছেন কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী। তার স্ত্রী ও দুই পুত্রের নামে বাংলাদেশ সার উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বিসিআইসির পাঁচটি লাইসেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে।

নকল সার সংক্রান্ত অনুসন্ধান চালাতে গেলে সাংবাদিক আকরামুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে আরও বলা হয়, শুধু ভেজাল সার বাজারজাতকরণই নয়, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষি বিভাগের একটি অংশ সরাসরি এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আশাশুনি উপজেলার কৃষি কর্মকর্তা ওই এলাকায় ভেজাল সার বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন বলেও অভিযোগ ওঠে।

গত ১৫ জানুয়ারি সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কৃষি বিভাগ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি?
ভেজাল স্যার বিক্রয়ের কারণে কৃষকরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধন থেকে সাংবাদিকরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে জেলার সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট