1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মোড়েলগঞ্জে মডেল একাডেমি কর্তৃক পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি ঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মডেল একাডেমির আয়োজনে একাডেমি চত্বরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে গ্রাম গঞ্জের হরেক রকমের বাহারি ঐতিহ্যবাহী ও আধুনিক পিঠা পুলির সুসজ্জিত স্টল বসে।

শনিবার (২৪ জানুয়ারি ) সকাল দশটার দিকে একাডেমিক চত্বরে অনুষ্ঠিত পিঠা উৎসবে এস এম সাখাওয়াত হোসেনের সঞ্চালনা ও সভাপতিিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাবিবুল্লাহ।

মধ্য শীতের সকালে কুয়াশাচ্ছন্ন মিষ্টি পরিবেশে পিঠাপুলির স্বাদ নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে এ উৎসবে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, দর্শনার্থীদের ঢল নামে। উৎসব ঘিরে মডেল একাডেমিক ক্যাম্পাস চত্বর ছিল নানা আয়োজন। বাহারি পিঠা নিয়ে সাজিয়েছে সুসজ্জিত স্টল। যেখানে ছিল নানান প্রকারের বাহারি পিঠা যা দর্শনার্থীদের মন কাড়ে। ছিল কোমলমতি শিক্ষার্থীদের নাচ, গানসহ বিনোদনের সব ব্যবস্থা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জনাব মোঃ আরিফুল ইসলাম, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান জনাব এইচ, এম শহিদুল আলম, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক রূপসা চাঁদপুর ডিগ্রী কলেজের প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব মোঃ মিজানুর রহমান, মোড়েলগঞ্জ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার জনাব মোঃ নাহিদ মাহমুদ রুবেল,

এ সময় উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি জনাব এইচ এম শহিদুল ইসলাম, অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা জনাবা নাসরিন সুলতানা, মডেল একাডেমির শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী, দর্শনার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ও শীতের আমেজ ধরে রাখতে আয়োজিত উৎসবে হরেক রকমের পিঠার পরোশা সাজানোর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থী ও দর্শনার্থী, অভিভাবক অনুষ্ঠানটি দারুনভাবে উপভোগ করেন। পিঠা খাওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আমেজ উপভোগ করেন উপস্থিত দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট