1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

হাজারো মানুষের চোখে অশ্রু: সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির সিদ্দিকীর জানাজা ও দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ডাঃ মোঃ নাজমুল আহসান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:
খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামে হাজারো গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তহৃদয়ের উপস্থিতিতে সাবেক ইউপি সদস্য মরহুম শেখ হুমায়ুন কবির সিদ্দিকীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার ইন্তেকালে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) জোহর নামাজের পর দেবদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মতাদর্শের মানুষের ঢল নামে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে ধর্মীয় রীতিতে দাফন করা হয়।
গতকাল সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
ব্যক্তিজীবনে মরহুম শেখ হুমায়ুন কবির সিদ্দিকী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি নিজ এলাকায় ফিরে এসে চাঁদখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড (দেবদুয়ার) থেকে ইউপি সদস্য নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হন। টানা প্রায় ৯ বছর তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালে তিনি অসংখ্য অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজের অর্থ ব্যয় করে অনেক সময় গরিব ও দুস্থ মানুষের চিকিৎসা, আইনি সহায়তা ও সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রেখেছেন। থানা-পুলিশ, সরকারি-বেসরকারি দপ্তর কিংবা আদালতসংক্রান্ত যে কোনো সমস্যায় সাধারণ মানুষের ভরসার নাম ছিল “হুমায়ুন মেম্বার”।
রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। জীবনের প্রান্ত সীমানায় এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শের উজ্জীবিত হয়ে সম্প্রতি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী যোগদান করেন।স্থানীয় রাজনীতিতে তিনি ছিলেন একজন পরিচিত, প্রভাবশালী ও জনবান্ধব নেতা। তার সামাজিক গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক, এমনকি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সঙ্গেও তার ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তার মৃত্যুতে সেসব সম্প্রদায়ের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক জীবনে মরহুম হুমায়ুন কবির সিদ্দিকী চার ভাই ও তিন বোনের মধ্যে মেঝ ছেলে ছিলেন। বর্তমানে তার দুই ভাই—শেখ সেলিম ও শেখ বাহার জীবিত রয়েছেন। তার তিন বোন ইতোমধ্যে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী ও দুই পুত্র—শেখ তানভীর এবং শেখ আফ্রিদিকে রেখে গেছেন।
হঠাৎ এই মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মহান আল্লাহর কাছে দোয়া করেছেন—আল্লাহ যেন তার জীবনের সৎকর্মের উছিলায় তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট