1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরায় এলপিজি সংকটে হাহাকার: সিন্ডিকেটের কবলে রান্নার গ্যাস, দিশেহারা সাধারণ মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মোঃ সাঈদ হাসান সুজন, নিজস্ব প্রতিবেদক
সারাদেশে চলমান জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব এবার প্রকট হয়ে উঠেছে উপকূলীয় ও সীমান্তঘেঁষা জেলা সাতক্ষীরায়। জেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ডিলার পর্যায়ে সরবরাহ বন্ধ থাকার অজুহাতে খুচরা বাজারে সৃষ্টি হয়েছে কৃত্রিম হাহাকার। এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে কয়েকগুণ বেশি মূল্যে গ্যাস বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
বাজারে সিলিন্ডার উধাও, মিলছে শুধু চড়া দামে
মঙ্গলবার (২০ জানুয়ারি) সরেজমিনে সাতক্ষীরার বিভিন্ন বাজার ও খুচরা বিক্রয় কেন্দ্র ঘুরে দেখা গেছে এক উদ্বেগজনক চিত্র। হাতেগোনা কয়েকটি কোম্পানি ব্যতীত নামী-দামী বড় কোনো কোম্পানির সিলিন্ডার বাজারে নেই। খুচরা বিক্রেতাদের দাবি, গত ১০-১৫ দিন ধরে ডিলাররা সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। বছরের শুরু থেকেই সরকারি মূল্যের প্রতিফলন বাজারে দেখা যায়নি। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ের গ্রামগঞ্জেও রান্নার গ্যাস পাওয়া এখন রীতিমতো সোনার হরিণে পরিণত হয়েছে।
সরকারি মূল্য কেবল কাগজেই সীমাবদ্ধ
সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও সাতক্ষীরার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভোক্তাদের চরম ক্ষোভের সাথে জানান, এখানে প্রতি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি দাম হাঁকা হচ্ছে। ক্রেতাদের ভাষ্য, “অতিরিক্ত টাকা দিলেই কেবল মিলছে কাঙ্ক্ষিত সিলিন্ডার, না দিলে বলা হচ্ছে স্টক নেই।” প্রশাসনের নজরদারির অভাবে এই প্রকাশ্য লুণ্ঠন চলছে বলে মনে করছেন সচেতন মহল।
হাড়কাঁপানো শীতে জনজীবনে চরম ভোগান্তি
সাতক্ষীরা শহর ও শহরতলীর অধিকাংশ পরিবার এখন পুরোপুরি এলপিজি গ্যাসের ওপর নির্ভরশীল। ফলে গ্যাস সংকটে গৃহিণীরা পড়েছেন চরম বিপাকে। রান্নাবান্না থেকে শুরু করে এই হাড়কাঁপানো তীব্র শীতে গোসলের পানি গরম করাও সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্তের রান্নাঘরে এখন আর চুলা জ্বলছে না। বিকল্প ব্যবস্থার অভাবে হাহাকার ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে।
বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ী ও হোটেল মালিকরা
সাতক্ষীরার প্রায় ৮০ শতাংশ হোটেল-রেস্তোরাঁ ও চা-নাশতার দোকানে গ্যাসের চুলা ব্যবহৃত হয়। টানা দুই সপ্তাহের এই সংকটে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। অনেক হোটেল মালিক আক্ষেপ করে বলেন, “গ্যাস না পেলে দোকান বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় নেই। চড়া দামে গ্যাস কিনে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ছে।”
বাজার মনিটরিং ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের দাবি, বাজারে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে যারা পকেট কাটছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অসাধু মজুতদারদের দৌরাত্ম্য ও সিন্ডিকেট বন্ধ না হলে সাধারণ মানুষের ভোগান্তি ও ক্ষোভ আরও চরমে পৌঁছাবে। অতিদ্রুত সরবরাহ স্বাভাবিক করে জনজীবনে স্বস্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন সাতক্ষীরাবাসী।
রিপোর্ট: মোঃ সাঈদ হাসান (সুজন) সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট