1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-শীতের তীব্রতা ও কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলায় গরিব এবং অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী এবং কম্বল বিতরণ করেছেন ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ এম্বাসীর বৈদেশিক সহায়তা বিষয়ক ডিরেক্টর রাশেদ আল মাইল আল জাবি। ১৮ জানুয়ারী রবিবার সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর
জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে দুই শতাধিক গরিব পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।কম্বল বিতরণ শেষে রাশেদ আল মাইল আল জাবি এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি হেলথ কেয়ার সেন্টার ও মাদ্রাসা ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে রাশেদ আল মাইল আল জাবি তালতলা জামে মসজিদে যান এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বাংলাদেশে আরব আমিরাতের সাহায্য সহয়তা আব‍্যহত থাকবে বলে আশ্বস্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার এনামুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন,কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার প্রমুখ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।কম্বল এবং ত্রাণ সামগ্রী পেয়ে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা ইউনাইটেড আরব আমিরাতের এই অনুদান পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন।আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।স্থানীয় লোকজন ‘শুকরান এমারত’ শ্লোগান ধ্বনিতে মুখর করে তোলে পরিবেশ ।আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম,কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা শেখ ইস্কান্দার আলি, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম,পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন,আকিজ উদ্দিন,প্রেস ক্লাবের সভাপতি মোঃশফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট