1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

বগুড়ার ধুনটে সেনা অভিযানে পোদ্দার বাহিনীর আস্তানা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার, দুই সন্ত্রাসী গ্রেপ্তার!!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে বেড়েরবাড়ি গ্রামে বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে পোদ্দার বাহিনীর আস্তানা থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই ঘটনায় দুই পেশাদার সন্ত্রাসী ফিরোজ পোদ্দার ও রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত পেশাদার অপরাধী। তারা বগুড়া ও দেশের অন্যান্য এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে ফিরোজ পোদ্দারকে বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে এবং রায়হান আলীকে শাহজাহানপুর উপজেলার উমরদীঘী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনা এবং বেড়েরবাড়ি গ্রামের একটি গোপন আস্তানা থাকার কথা স্বীকার করেছেন। এরপর সেনাবাহিনীর বিশেষ টিম ওই নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে ৯ মিলিমিটার ব্রিটিশ বুলডগ রিভলভার, দুটি চাইনিজ কুড়াল এবং কিছু মাদকদ্রব্য উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলের নির্মাণাধীন বাড়িটি ভাড়া নিয়ে ফিরোজ পোদ্দার ও রায়হান আলী গোপনে আস্তানা গড়ে তুলেছিলেন। এখান থেকেই দেশের বিভিন্ন এলাকায় চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ করা হতো।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ মোট আটটি মামলা রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট