1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরায় সেনা অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি, মোটরসাইকেলসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের পলাশপোল এলাকার মোঃ আমিনুল সরদারের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত (২৫), শহরের কামালনগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত্যু মুকুল হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এক প্রেস নোটে জানানো হয়েছে, ‘অদ্য ১৪ জানুয়ারি ভোর ৪.৩০টায় সাতক্ষীরার পলাশপোল এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে তার দুই সহযোগীসহ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।’

প্রেস নোটে আরো বলা হয়েছে, ‘গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত সাতক্ষীরার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালান এর অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। বলে প্রেস নোটে জানানো হয়েছে।

প্রেস নোটে আরো বলা হয়েছে, অভিযানের মাধ্যমে অঞ্চলে মাদক দমনে সেনাবাহিনীর দৃঢ় অবস্থান পুনরায় প্রতিফলিত হয়েছে। সেনাবাহিনী সাতক্ষীরা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট