1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় শিশুদের নিয়ে সাংবাদিকতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরার বিনেরপোতা পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উপ-কেন্দ্র অডিটোরিয়ামে, হ্যালো ডট বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত, শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, দেশ ও সমাজ উন্নয়নে সুস্থ ধারার সাংবাদিকতা অত্যাবশ্যকীয়। মিথ্যা ও গুজব সম্পর্কে সচেতন থাকাও জরুরি।
শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, শিশু সাংবাদিকতার প্রেক্ষাপটে আগে পড়ালেখা তারপরে সচেতনতামূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। মনন বিকাশে তথ্য সমৃদ্ধ থাকতে হবে, শিশুদের কথা তুলে ধরতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার ও সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

শিশু শিক্ষার্থী মাহিশা মৌনতা’র সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের ইন্টারন্যাশনাল ডেস্কের সাংবাদিক তনুশ্রী বিশ্বাস প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, সংবাদকর্মী আরিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০ জন শিশু শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট