1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

তালায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে এক যুবক নিহত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার স্টেশন সংলগ্ন একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাজমুল হাসান রানা (৩২) উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি ইউনিটে কর্মরত ছিলেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুল হাসান রানা উপজেলার জাতপুর থেকে মোটরসাইকেলে যোগে তালা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন একটি কালভার্ট এর কাছে পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিটন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজমুল হাসান রানা গুরুতর আহত‌ হন । স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট