1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

রিয়াজল ইসলাম আলম,, সাতক্ষীরা(দেবহাটা)প্রতিনিধি।।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের ছেলে হাসান আল বান্না মতবিনিময় করেছেন। রবিবার ১১ জানুয়ারী সকাল ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া এবং রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তাদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদ, হারুন অর রশিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের ছেলে হাসান আল বান্নাসহ তার সঙ্গী হিসেবে সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী ও জামায়াত নেতা যথাক্রমে আব্দুল মোমিন, কবির হোসেন, সাগর হোসাইন
ও আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে হাসান আল বান্না বলেন, তার পিতা মুহাদ্দিস আব্দুল খালেকের চাওয়া পাওয়ার কিছু নেই। তার পিতা একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক হিসেবে জীবন অতিবাহিত করেছেন এবং সমস্ত সম্পদ ইসলাম ও জনগনের সেবায় কাজে লাগিয়েছেন। তাই বাকিটা জীবনও তার পিতা সাধারন মানুষ ও এই অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে অতিবাহিত করতে চান। সেজন্য হাসান আল বান্না তার পিতাকে সহযোগীতা করার জন্য সকল সাধারন মানুষের নিকট আবেদন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট